যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় হঠাৎ ঝড়ে নদীতে নৌকাডুবি, দুই জেলে নিখোঁজ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৭ এপ্রিল,২০২৬, ০৮:৫০ পিএম
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল,২০২৬, ১১:০১ পিএম
কয়রায় হঠাৎ ঝড়ে নদীতে নৌকাডুবি, দুই জেলে নিখোঁজ

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে শাকবাড়িয়া নদীতে মাছ ধরার সময় আকস্মিক ঝড়ে একটি নৌকা ডুবে গিয়ে দুই জেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর  ৩টার দিকে জোড়শিং গ্রামসংলগ্ন নদীর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন ওই ইউনিয়নের জোড়শিং গ্রামের বাসিন্দা মৃত শুধির মৃধার ছেলে উপেন মৃধা (৫০) এবং মৃত ধোনা মণ্ডলের ছেলে মুকেন্দ মণ্ডল (৪২)।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে তিন জেলে একটি নৌকা নিয়ে শাকবাড়িয়া নদীতে মাছ ধরছিলেন।

এ সময় হঠাৎ ঝড় শুরু হলে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা বিপুল রায় (৩৫) নামের এক জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অপর দুই জেলে তীব্র স্রোতে তলিয়ে যান।

ঘটনার পর স্থানীয়রা নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছেন। তবে সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন