যশোর, বাংলাদেশ || শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০৩:২১ পিএম
তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি সেলিম হায়দার সভায় সভাপতিত্ব করেন।

সাধারন সম্পাদক ফারুক জোয়ার্দ্দারের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গাজী সুলতান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি আসাদুজ্জামান রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস ও তথ্য-প্রযুক্তি সম্পাদক রিয়াদ হোসেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেন, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, উপ-প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন জুয়েল, কার্যনির্বাহী সদস্য কে. এম. শাহিনুর রহমান, আজিজুল ইসলাম, শেখ বিলাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, সুমন রায় গনেশ, ইমরান হোসেন, তাপস সরকার ও রফিকুল ইসলাম নয়ন।

সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের ব্যাংক একাউন্ট খোলা এবং সদস্যদের পরিচয়পত্র তৈরির কাজ দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতি তার বক্তব্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতার মাধ্যমে প্রেসক্লাবের সার্বিক অগ্রগতিতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভা শেষে অসুস্থ সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাসের মাতা এবং কার্যনির্বাহী সদস্য রোকনুজ্জামান টিপুর সুস্থতা কামনা করা হয়। একইসঙ্গে সদস্য তাপস সরকারের চাচির মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)