যশোর, বাংলাদেশ || শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ায় কবর থেকে মরদেহ তুলে 'দরবারে' সমাধির অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৪৮ পিএম
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০৪:০০ পিএম
কুষ্টিয়ায় কবর থেকে মরদেহ তুলে 'দরবারে' সমাধির অভিযোগ

Subornovumi ছবি: রূপক ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত কথিত পীর শামিম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার 'দরবারে' নিয়ে আবার সমাধিস্থ করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে পীর শামিম জাহাঙ্গীরের মরদেহ আগের কবর থেকে তুলে তার দরবারে নিয়ে সমাধিস্থ করা হয়েছে —এমন অভিযোগ ওঠে।

বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও উত্তেজনা দেখা দেয়।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরিস্থিতি যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় রূপ না নেয়, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার ভক্তরা রাতে কবর থেকে মরদেহ তুলে এনে আস্তানায় সমাধিস্থ করে ইট দিয়ে পাকা কবর দেওয়া হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের ১২ এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগে শামীম রেজা (জাহাঙ্গীর) নামের পীরের আস্তানায় ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধ এলাকাবাসীর হামলা ও মারধরের ঘটনায় গুরুতর আহত হন শামীম রেজা (জাহাঙ্গীর)। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দৌলতপুর উপজেলার ইসলামপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)