প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ আনুষ্ঠানিক উদ্বোধনের পর খুলনার পাইকগাছায় তিন মাসব্যাপী এ অভিযানের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত হন প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থপ্রতিম রায়, উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, ওসি (অপারেশন) জুলফিকার আলী, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা সদস্যসচিব এসএম এমদাদুল হক, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল ও পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন।
এছাড়াও উপজেলা ফুড অফিসার হাসিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুজ্জামান, প্রেসক্লাব সহ-সভাপতি আজিজুল ইসলাম, পৌরসভার প্রধান সহকারী শেখ জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।
অপরদিকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হয়।