যশোর, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় অভিনয় কর্মশালা উদ্বোধন

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৪৩ পিএম
মাগুরায় অভিনয় কর্মশালা উদ্বোধন

থিয়েটার ইউনিট মাগুরায় তিন দিনের অভিনয় কর্মশালা উদ্বোধন করেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন অভিনেতা এস আলম তুহিন, নাট্যকার ও নাট্যনির্দেশক ওয়ালিদুর রহমান, মাগুরা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক আপেল মাহমুদ সবুজ এবং মইনুল ইসলাম জিসান।

কর্মশালাটি সমন্বয় করছেন থিয়েটার ইউনিট মাগুরার সাধারণ সম্পাদক আল এমরান ও নাট্যকর্মী সৈয়দ আশিকুল ইসলাম মুসা।

তিন দিনের এ কর্মশালায় মাগুরার ৩০ জন নাট্যকর্মী অংশগ্রহণ করছেন।

কর্মশালায় অভিনয়ের বিভিন্ন কৌশল, নাট্যচর্চা ও মঞ্চ পরিবেশনার নানা দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)