যশোর, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত

‎ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৫৮ পিএম
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৩৪ পিএম
ঝিনাইদহে দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত

‎‎ঝিনাইদহের বাইপাস সড়কে মোটরসাইকেলের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৫) নামে একজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে ঝিনাইদহ শহরের আইয়ুব মোড়ে বাইপাস সড়কে এ দুর্ঘটনায় ঘটে।

নিহত সিরাজুল ইসলাম ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতির আবুল মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন।

‎‎প্রতক্ষ্যদর্শীরা জানান, সকাল ৮টার দিকে সিরাজুল তার নিজস্ব বাইসাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন। শহরের বাইপাস সড়কে আইয়ুব মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। তার সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎‎ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)