যশোর, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় নৌকা বাইচ দেখতে নদীর কূলে জনারণ্য

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৮ পিএম
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৯:০০ পিএম
সাতক্ষীরায় নৌকা বাইচ দেখতে নদীর কূলে জনারণ্য

শরতের ঝলমলে রোদ আর নীল আকাশের নিচে সোমবার নতুন রূপ পায় বেতনা নদী। ভাদ্র-আশ্বিনের এই সময়ে নদীর শান্ত বুকে বইছিল উৎসবের চঞ্চল হাওয়া। জলতরঙ্গে বৈঠার ঝংকার আর কূলঘেঁষা মানুষের উল্লাসে বেতনার দুই পাড় জনারণ্যে পরিণত হয়।

গ্রাম বাংলার চিরায়ত রূপ ও ঐতিহ্যকে বুকে ধারণ করে সোমবার বেলা দুইটায় শুরু হয় বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা।

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত আড়াই কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতার সূচনা হয়েছিল হাজীখালী গেট থেকে; আর রোমাঞ্চকর সমাপ্তি ঘটে সুপারিঘাটা ব্রিজে এসে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ছয়টি সেরা দূরন্ত দল এই বাইচে অংশ নেয়। প্রতিযোগীদের মধ্যে প্রধান আকর্ষণ হিসেবে জলপথ কাঁপাতে নেমেছিল দেশের অন্যতম সেরা আশাশুনির দাঁদপুর, মহিষাডাঙ্গার দুটি, বামন ডাঙা, তেঁতুলডাঙা ও টেংরাখালি দল।

প্রতিযোগিতায় পয়েন্টে দুটি দল প্রথম ও দুটি দল দ্বিতীয় স্থান অধিকার করে। প্রত্যেক দলকে পুরস্কৃত করা হয়।

আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দিদারুল ইসলাম খোকা ও আব্দুল্লাহ সানা।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. তাকদীর আহছান রুবেল।

এই মনোরম বিকেলে ধুলিহর ইউনিয়নবাসীর পক্ষ থেকে স্থানীয় সর্বস্তরের জনগণ ও সংস্কৃতিপ্রেমী সুধীজনকে বেতনা নদীর তীরে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)