যশোর, বাংলাদেশ || শনিবার, ৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৪:১৯ পিএম
আপডেট : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৪:৩১ পিএম
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। শনিবার কুমার নদের দেবতলা ও দামুকদিয়া ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন। এ সময় শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল মৎস্য দপ্তরকে সহযোগিতা করেন।

মৎস্য দপ্তর সূত্র জানিয়েছে, অভিযানে নদী থেকে মোট ৭৭টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। পরবর্তীতে কবিরপুর নতুন ব্রিজের পাশে স্থানীয় জনসম্মুখে নিষিদ্ধ এই জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


 

উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন জানান, ‘চায়না দুয়ারি জাল শুধু মাছই নয়, বরং জলজ পরিবেশের বিভিন্ন প্রাণী ও মাছের পোনাও ধ্বংস করে ফেলছে। মৎস্য সম্পদ রক্ষা এবং নদীর স্বাভাবিক জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এরপরও যদি কেউ নিষিদ্ধ জাল ব্যবহার বা বিক্রি করেন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)