মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজক ছিল জুলাই শহীদ আসিফ ইকবাল ফাউন্ডেশন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এতে দিলরুবা ওয়ারিয়র্স ৩-০ গোলে দিলরুবা রয়েলসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ও নোহাটা দিলরুবা ক্লাবের সভাপতি প্রকৌশলী হাসান শওকতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মোল্লা মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন এবং জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি ও সাংবাদিক মো. সাইফুল্লাহ।
জুলাই শহীদ আসিফ ইকবাল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি টুকু খান, সব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ফারুক আহমেদ, সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ এবং উপজেলা আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের আহ্বায়ক ফাইম রেজা প্রিন্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।