যশোর, বাংলাদেশ || শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মিথ্যা ও বানোয়াট, দাবি অভিযুক্তের

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ১২:৫৮ পিএম
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ০১:৫৯ পিএম
২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মিথ্যা ও বানোয়াট, দাবি অভিযুক্তের

যশোরের বেনাপোল পোর্ট থানার উত্তর কাগজপুকুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ২০ লাখ টাকা চাঁদা দাবি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক ও অস্ত্র ব্যবসার অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম। তিনি ও তার রাজনৈতিক দলকে হেয়প্রতিপন্ন করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন আবুল কাশেম।

এর আগে গত ২০ অক্টোবর হযরত আলী আরেকটি সংবাদ সম্মেলনে আবুল কাশেমসহ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হয়েছিল।

লিখিত বক্তব্যে আবুল কাশেম জানান, উত্তর কাগজপুকুর এলাকায় প্রায় ৫০ শতক সরকারি খাসজমি নিয়ে মোখলেছুর রহমান ও জালাল উদ্দীনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি জালাল উদ্দীনের স্ত্রী গোয়ালঘর নির্মাণের কলাম তুললে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং এ ঘটনায় হযরত আলী আদালতে মামলা করেন। মামলাটি বর্তমানে পিবিআই ও বেনাপোল পোর্ট থানায় তদন্তাধীন রয়েছে।

তিনি আরও বলেন, জমিটি সরকারি খাস হওয়ায় সেখানে তার বা হযরত আলীর কোনো ব্যক্তিগত মালিকানা নেই। গোয়ালঘর নির্মাণকেন্দ্রিক এই বিরোধকে কেন্দ্র করে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

আওয়ামী লীগ সরকারের আমলে হযরত আলী সক্রিয় ছিলেন দাবি করে আবুল কাশেম বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মানহানি করতেই তার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। তিনি অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ঘটনার সত্যতা প্রকাশের আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)