ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে যশোরের ঝিকরগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে এই কর্মসূচি পালন করে দলটি।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন। উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, উপজেলা যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান, পৌর জামায়াতের আমির আব্দুল হামিদ, ঝিকরগাছা ইউনিয়ন আমির মাওলানা এমদাদুল হক ও সেক্রেটারি আতিয়ার রহমান এবং গদখালী ইউনিয়ন সেক্রেটারি শরিফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।