যশোর, বাংলাদেশ || বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনার আদালতপাড়ায় জোড়া হত্যা মামলার চার্জশিট দাখিল

খুলনা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৭:০৪ পিএম
আপডেট : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৮:১৩ পিএম
খুলনার আদালতপাড়ায় জোড়া হত্যা মামলার চার্জশিট দাখিল

খুলনার আদালতপাড়ায় চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বুধবার (৪ নভেম্বর) দুপুরে আদালতে এই চার্জশিট জমা দেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন—এজাজ, কামরুল, শুভ, হাসিব, রোমান, কাউয়া মিরাজ, চিংড়ি পলাশ, সাইফি, মুন্না, লবী গাজী, ইমরান, আরেফিন ও রেজাউল মুন্সি হৃদয়।

মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মাদক ব্যবসা, চাঁদাবাজি, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে এই জোড়া হত্যাকাণ্ডটি ঘটেছিল। হত্যাকাণ্ডের আগের দিন রাতে রূপসা উপজেলার আইচগাতি এলাকার সেনেরবাজারে সন্ত্রাসী ইমরানের একটি কার্যালয়ে বসে পুরো ঘটনার ছক আঁকা হয়। সেই পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সালের ৩০ নভেম্বর আদালত চত্বরে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজনকে হত্যা করা হয়।

২০২৪ সালের ৩০ নভেম্বর অস্ত্র মামলায় হাজিরা দিতে খুলনা আদালতে এসেছিলেন সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য হিসেবে পরিচিত হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন। হাজিরা শেষে আদালতের সামনে একটি চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে থাকার সময় দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাদের কুপিয়ে ও গুলি করে নৃশংসভাবে হত্যা করে, যা আদালত চত্বরসহ সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছিল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)