যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আমির হামজাকে আইনি নোটিস ছাত্রশক্তি নেতার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ০৭:২৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ০৮:৩৯ পিএম
আমির হামজাকে আইনি নোটিস ছাত্রশক্তি নেতার

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য ও কটূক্তির অভিযোগে আমির হামজাকে আইনি নোটিস পাঠানো হয়েছে।

জাতীয় ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব আই-ইয়াশ ইমনের পক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জজ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম নোটিসটি পাঠান।

আমির হামজা কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা।

আইনজীবী নুরুল ইসলাম বলেন, লিগ্যাল নোটিশটি এমপি সাহেব বরাবর পাঠানো হয়েছে। নোটিসে দশ দিনের মধ্যে মানহানিকর বক্তব্যের সন্তোষজনক জবাব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। যদি তা না করেন, তাহলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নোটিসে বলা হয়েছে, আমির হামজা জনসন্মুখে বক্তব্য প্রদানকালে ও সামাজিক যোগাযোগমাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সম্পর্কে বিভিন্ন সময় মানহানিকর বক্তব্য দিয়েছেন এবং অপপ্রচার চালিয়েছেন।

একজন সংসদ সদস্যকে 'ফজু পাগলা' বলে আখ্যায়িত করে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর কথা বলেছেন। এমনকি কুকুর মারার ইনজেকশন দেওয়ার কথা বলেছেন।

এতে একজন বীর মুক্তিযোদ্ধার সম্মান ক্ষুণ্ন হয়েছে। নোটিসে আরও বলা হয়, এসব বক্তব্য ও কর্মকাণ্ডের ফলে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জানতে চাইলে জাতীয় ছাত্রশক্তি নেতা আই-ইয়াশ ইমন বলেন, 'ফজলুর রহমান আমার পছন্দের ব্যক্তি। একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে নিয়ে মানহানিকর বক্তব্য কাম্য নয়। এই কারণে লিগ্যাল নোটিস পাঠিয়েছি।'

এ বিষয়ে কথা বলতে সংসদ সদস্য আমির হামজার মোবাইল ফোনে কল করেও সাড়া পাওয়া যায়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)