যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পলাতক ক্যাসিনো এজেন্ট মেহেরপুরের মাসুদ রানা অবশেষে গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ০১:১২ পিএম
পলাতক ক্যাসিনো এজেন্ট মেহেরপুরের মাসুদ রানা অবশেষে গ্রেপ্তার

মেহেরপুরে অনলাইন ক্যাসিনো ও অবৈধ ই-ট্রানজেকশন চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে মাসুদ রানা নামে আরও এক এজেন্টকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১১ মে) দুপুর আড়াইটার দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ রানা (৪০) ওই উপজেলার গোপালপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।

তিনি কোমরপুর বাজারে 'রোজ ফ্যাশন' নামক একটি পোশাকের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ এই কারবার চালিয়ে আসছিলেন বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি অনলাইন জুয়া ও অবৈধ ই-ট্রানজেকশনের অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর বিভিন্ন ধারায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মাসুদ রানা ওই মামলার এজাহারভুক্ত আসামি এবং পুলিশের গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোরশেদ চৌধুরীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার কোমরপুর বাজারের 'রোজ ফ্যাশন' ঘেরাও করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এর আগে একই মামলায় অনলাইন ক্যাসিনো এজেন্ট মুকুল ইসলামকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। আদালতে দেওয়া মুকুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে পরবর্তীতে মামলার তালিকায় আরও ১৫ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, প্রাথমিকভাবে তাকে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

জব্দকৃত মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্টে যদি অনলাইন ক্যাসিনো পরিচালনা বা অবৈধ আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে আরও একটি নতুন মামলা করা হবে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)