যশোর, বাংলাদেশ || রবিবার, ২১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছা বিএম হাইস্কুলে স্থায়ী স্টেজ নির্মাণ কাজ উদ্বোধন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০১:১৬ পিএম
আপডেট : রবিবার, ২১ জুন,২০২৬, ০২:৪১ পিএম
ঝিকরগাছা বিএম হাইস্কুলে স্থায়ী স্টেজ নির্মাণ কাজ উদ্বোধন

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার ঐতিহ্যবাহী বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুল খেলার মাঠে দৃষ্টিনন্দন স্টেজ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২১ জুন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্টেজ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল এমপি।

উদ্বোধনকালে প্রধান অতিথি সাবিরা নাজমুল বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও সব ধরনের অপরাধ থেকে দূরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঝিকরগাছার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে এই দৃষ্টিনন্দন স্টেজ নির্মাণ একটি মাইলফলক পদক্ষেপ। তিনি বিএম হাইস্কুল মাঠের সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক নাজমুল আলম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিএম হাইস্কুলের অভিভাবক সদস্য মুরাদুন্নবী মুরাদ, ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, বাংলাদেশ জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার মুস্তাফিজুর রহমান মুন্না, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী এবং কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু হাসান উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাফুফের সাবেক রেফারি ইকরামুল ইসলাম ইকু, ঝিকরগাছা ক্রিকেট একাডেমির সভাপতি শাহানুর কবির হ্যাপি ও সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান আলো, কৃতি ফুটবলার কৃষ্ণপদ, যশোর জেলা অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের ম্যানেজার আহমেদ রেজা সজিব, সাবেক যশোর জেলা ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার, ক্রীড়া সংগঠক রুহুল আমিন, কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা আশা প্রকাশ করেন, এই আধুনিক ও দৃষ্টিনন্দন স্টেজ নির্মাণের ফলে মাঠে আয়োজিত বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান আরও সুশৃঙ্খল এবং আকর্ষণীয়ভাবে আয়োজন করা সম্ভব হবে। এর মাধ্যমে ঝিকরগাছার ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গন এক নতুন মাত্রা লাভ করবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)