যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিরিয়ানির লোভে ‘জয় বাংলা স্লোগান’!

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ০৯:৫৩ পিএম
আপডেট : বুধবার, ২৪ জুন,২০২৬, ১১:৪২ পিএম
বিরিয়ানির লোভে ‘জয় বাংলা স্লোগান’!

বিরিয়ানির লোভে ‘জয় বাংলা স্লোগান’ ও কেক কাটা অনুষ্ঠানে যোগ দিয়ে পুলিশের হাতে আটক হলেন মজনু তালুকদার (২৭) ও মোতায়ের মোল্যা (১৮) নামে দুইজন।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম থেকে তাদের দুজনকে আটক করা হয়।

মজনু লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের বাদশা তালুকদারের ছেলে, মোতায়ের একই গ্রামের মন্টু মোল্যার ছেলে।

পুলিশ বলছে, মঙ্গলবার বিকেলে লোহাগড়া রেলস্টেশনে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেন ওই দুইজন। তাদের জয় বাংলা স্লোগান ও কেক কাটার জন্য বিরিয়ানি খাওয়ানোর কথা বলে নিয়ে যাওয়া হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)