যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় ঝড়ে ক্ষতিগ্রস্ত আছিয়াদের ঘর মেরামতে চেক প্রদান

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৩ মে,২০২৬, ০২:২১ পিএম
আপডেট : শনিবার, ২৩ মে,২০২৬, ০৩:২৮ পিএম
মাগুরায় ঝড়ে ক্ষতিগ্রস্ত আছিয়াদের ঘর মেরামতে চেক প্রদান

মাগুরায় ধর্ষণের পর হত্যার শিকার শিশু আছিয়ার মাকে জেলা পরিষদের পক্ষ থেকে ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণের জন্য আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ এই চেক প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ।

শনিবার (২৩ মে) দুপুরে জেলা পরিষদের কার্যালয়ে মানবিক সহায়তার চেক প্রদান করা হয়।

জেলা পরিষদ প্রশাসক আলী অহম্মেদ বলেন, ‘আছিয়ার মৃত্যু হয়েছে। আছিয়ার পরিবার অসহায়। বাবা মানসিক ভারসাম্যহীন। তাকে বাড়িতে শেকলে বেঁধে রাখতে হয়। দুই বেলা খাবার জোগাড় করা এই পরিবের পক্ষে খুব কষ্টকর। তাই মানবিক সহায়তার অংশ হিসেবে আছিয়ার মাকে আর্থিক চেক তুলে দিয়েছি। যাতে কিছুটা হলেও এই পরিবার ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে।’

তাছাড়া, গত কয়েকদিন আগে ঝড়ের কবলে পড়ে আছিয়াদের বসতঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি জানতে পেরে মানিবক দৃষ্টিকোণ থেকে ঘরবাড়ি মেরামত করার জন্য আর্থিক সহযোগিতা করা হয়েছে বলে জানান জেলা পরিষদ প্রশাসক।

চেক গ্রহণকালে আছিয়ার মা আয়েশা খাতুন বলেন, ‘আমার আছিয়া দুনিয়া ছেড়ে গেছে। যে নরপিশাচ এই নির্মম নির্যাতন করে আমার আছিয়াকে হত্যা করেছে তার বিচার যেন আমি দেখে যেতে পারি।’

তিনি আছিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া চান সবার কাছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন