যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে সড়কে ত্রিমুখী সংঘর্ষ, একজন নিহত, আহত ৩

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১২ এপ্রিল,২০২৬, ১২:৫২ এ এম
আপডেট : রবিবার, ১২ এপ্রিল,২০২৬, ০২:৪২ এ এম
মেহেরপুরে সড়কে ত্রিমুখী সংঘর্ষ, একজন নিহত, আহত ৩

Subornovumi প্রতীকী ছবি ছবি:

বিপরীতগামী দুটি মোটরসাইকেল ও ইটটানা লোবটের ত্রিমুখী সংঘর্ষে মেহেরপুরে একজন নিহত ও অপর তিনজন মারাত্মক আহত হয়েছেন। এদের মধ্যে একজনের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্য সাড়ে ৭টার দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদপুর এলাকায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আরাফাত হোসেন (১৫) মেহেরপুর সদর উপজেলার সিঙাটি গ্রামের তোহিদুল ইসলামের ছেলে। আহতরা হলেন, সদর উপজেলার মোমিনপুর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী রঞ্জিতের ছেলে ইন্দ্রজিৎ (৩৫), গহরপুর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী সাজু (৪০) এবং দরবেশ মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র, সিঙাটি গ্রামের কামাল হোসেনের ছেলে হোসাইন আহমেদ।

সংবাদ পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে হোসাইনকে ঢাকায় রেফার করেছেন চিকিৎসকরা। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আরাফাত ও তার এক সঙ্গী বারাদী থেকে অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। ওই সময় ইন্দ্রজিৎ ও সাজু আরেকটি মোটরসাইকেলে বিপরীত দিক থেকে আসছিলেন। চাঁদপুর এলাকায় মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরাফত মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে অপর এক লোবটের নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান আরাফাত। এসময় মোটরসাইকেল আরোহী তিনজন আহত হন। আহতদের মধ্যে সিঙাটি গ্রামের কামাল হোসেনের ছেলে হুসাইন আহমেদের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অবস্থা আশংকাজনক।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)