লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে নলদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি মিঠাপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও নলদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, নলদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব আশরাফুল বিশ্বাস, ইউপি সদস্য মিজানুর রহমান, যুবদল নেতা জান্নাতুল বিশ্বাস, ছাত্রদল নেতা শফিকুর রহমান এবং সাকিব আহমেদ।
সমাবেশে বক্তরা বলেন, জেলার মধ্যে সবচেয়ে বৃহৎ ও ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান নলদী ও মিঠাপুর বাজার। সাম্প্রতিক সময়ে এই দুটি বাজারে সন্ত্রাসী কার্যকলাপ ও নীরব চাঁদাবাজি চলছে।
এসব বেআইনি কর্মকাণ্ডের কারণে এলাকার শান্তিপ্রিয় মানুষজন অতিষ্ট হয়ে পড়েছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বক্তারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু সহযোগিতা কামনা করেছেন।