যশোর, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অপ্রতিম হত্যার প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৭:২৫ পিএম
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৬ পিএম
অপ্রতিম হত্যার প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল

১৩ বছরের শিশু অপ্রতিম হত্যার প্রতিবাদে এবং এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় যশোরের জুলাই স্মৃতিস্তম্ভ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। জেলা এনসিপির নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান ও সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা, ইঞ্জিনিয়ার বায়েজিদ হোসেনসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময়, জেলা এনসিপির নেতারা অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন।

এনসিপি যশোর জেলার আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘মাত্র ১৩ বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। অপ্রতিমের পরিবারের শোকের প্রতি আমরা গভীরভাবে সমবেদনা জানাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তদন্তে যারা দায়ী হিসেবে শনাক্ত হবেন, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। কোনো ধরনের প্রভাব, পক্ষপাত বা গাফিলতি যেন তদন্তকে বাধাগ্রস্ত না করে, সেটিও নিশ্চিত করা জরুরি।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)