যশোর, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ডেঙ্গু প্রতিরোধে যশোর নগর বিএনপির লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩২ পিএম
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৯ পিএম
ডেঙ্গু প্রতিরোধে যশোর নগর বিএনপির লিফলেট বিতরণ

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’ এই স্লোগানকে সামনে রেখে যশোরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে নগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।

সোমবার সকালে ছয় নম্বর ওয়ার্ডের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে ডেঙ্গু কী, কীভাবে ছড়ায় এবং এর প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুলুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, আবুল কাশেম কালু, প্রফেসর কুদ্দুস হোসেন, নওশের আলী।

আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের নেত্রী জলি বেগম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পরাগ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ছয় নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শেখ নোমান হোসেন, সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, নগর ছাত্রদল নেতা রাব্বি হোসেন, মোহাম্মদ সাদী, মহিলা দলের নেত্রী কাজল রেখা, বিউটি বেগম, রোজিনা বেগম, সোমা পারভিন, আলো আপা, কাকলি প্রমুখ।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)