যশোর, বাংলাদেশ || রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশে স্থিতিশীলতা ও মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ০৭:২৮ পিএম
বাংলাদেশে স্থিতিশীলতা ও মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে

বাংলাদেশে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরেছে এবং মতপ্রকাশের স্বাধীনতার উন্নতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনে।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থান ও ২০২৬ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পর দেশের পরিস্থিতি মূল্যায়ন করে প্রতিবেদনটি তৈরি করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন টিমের (সিপিআইটি) তিন কর্মকর্তা ৭ থেকে ১৫ জুন ঢাকা সফর করে সাংবাদিক, মানবাধিকার সংগঠন, রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।

তাদের মূল্যায়নে, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমানে রাজনৈতিক দল, সংবাদমাধ্যম ও সাধারণ মানুষ মতপ্রকাশ, সভা-সমাবেশ এবং প্রকাশ্য আলোচনায় বেশি স্বাধীনতা পাচ্ছেন।

২০২৬ সালের সাধারণ নির্বাচনকে তুলনামূলক শান্তিপূর্ণ ও কম সহিংস উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের পর রাজনৈতিক সহিংসতা কমেছে।

বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) দলগুলো রাজনৈতিক কর্মসূচি ও প্রতিবাদ করতে পারছে।

বিচ্ছিন্ন সহিংসতার ঘটনাগুলো মূলত স্থানীয় ক্ষমতার দ্বন্দ্ব, ব্যবসায়িক স্বার্থ ও সম্পদ দখলকেন্দ্রিক।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ কর্মী ও সমর্থকদের মধ্যে যারা দুর্নীতি, সহিংসতা বা নিপীড়নে জড়িত ছিলেন না, তারা নিজ এলাকায় থাকতে পারছেন।

তবে প্রকাশ্যে দলের সমর্থন জানালে হয়রানি ও সামাজিক প্রতিরোধের মুখে পড়তে পারেন। এ কারণে কেউ অন্য দলে যোগ দিয়েছেন, কেউ দেশের অন্যত্র বা বিদেশে চলে গেছেন।

পুলিশের তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে করা ২১ হাজারের বেশি মামলা বাতিল করা হয়েছে। অন্য মামলাগুলোর পর্যালোচনা চলছে।

একই সঙ্গে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ও প্রশাসনিক কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘন এবং জুলাই আন্দোলনে ভূমিকার অভিযোগে ফৌজদারি মামলার মুখোমুখি। এসব মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সাধারণ আদালতে চলছে।

তবে রাজনৈতিক পরিস্থিতির উন্নতি সত্ত্বেও দুর্নীতি প্রতিরোধ, পুলিশ প্রশাসনের স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করা এবং গণঅভ্যুত্থান-পরবর্তী কাঠামোগত সংস্কার বাস্তবায়নে ধীরগতি নিয়ে সুশীল সমাজ ও সংশ্লিষ্ট মহলে উদ্বেগ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)