যশোর, বাংলাদেশ || বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে যশোরে আজ দিনব্যাপী কর্মসূচি

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ১১:০০ এ এম
আপডেট : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৬:২১ পিএম
তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে যশোরে আজ দিনব্যাপী কর্মসূচি

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের যশোর জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ১০টায় মরহুমের কবর জিয়ারত ও কোরআনখানি, বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, বেলা ১২টায় দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং বেলা ১২টা ৩০ মিনিটে জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে মৎস্যজীবীদের মধ্যে জাল, টুপি ও তসবিহ বিতরণ করা হবে।

এ ছাড়া দিনব্যাপী যশোর জেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা অংশ নেবেন।

আগামী ১৪ নভেম্বর যশোর টাউন হল ময়দানে বিকেল ৩টায় স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তি

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)