যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী অমিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৭:২২ পিএম
মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি বলেছেন, জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, যাতে সেবা নিয়ে কারও কোনো প্রশ্ন বা অভিযোগ না থাকে।

তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়। মানুষের ভোগান্তি ও অভিযোগের জায়গাগুলো কমিয়ে আনতে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে গণমুখী হিসেবে গড়ে তুলতে চান। তিনি বিশ্বাস করেন, এই সরকার দেশের সমগ্র জনগণের। জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সরকার একবিন্দুও সরে আসবে না। প্র

তিটি নাগরিকের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, ভূমি অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এখানে সরকার নির্ধারিত মূল্যে জনগণকে সেবা দিতে হবে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত একটি টাকাও নেওয়া যাবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।

পরে প্রতিমন্ত্রী যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন ও রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)