যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৫:৩৩ পিএম
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৭:৫৩ পিএম
তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দেশের দক্ষিণ-পশ্চিম জনপদের উন্নয়নের কারিগরখ্যাত তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ আসর পারিবারিক উদ্যোগে দড়াটানা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বরেণ্য এই রাজনীতিকের দোয়া মাহফিলে যশোরের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।

মোনাজাতের পূর্বে যশোরের বিশিষ্ট আলেমরা তরিকুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

তারা বলেন, তরিকুল ইসলাম তার কর্মের মাধ্যমে এই জনপদের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। দল-মত, ধম-বর্ণনির্বিশেষে সকলের সাথে তার আত্মার সম্পর্ক ছিল। বিশেষ করে যশোরের আলেম সমাজের সাথে তার সম্পর্কটা ছিল অত্যন্ত নিবিড়। তিনি আলেম সমাজকে অত্যন্ত সম্মানের চোখে দেখতেন। আলেম সমাজও তাকে ইজ্জত সম্মান দিতেন। যশোরের আলেম সমাজ কোনো বিষয় তরিকুল ইসলামকে স্মরণ করলে তিনি আন্তরিকতার সাথে তাদের ডাকে সাড়া দিতেন। এভাবে তিনি যশোরের সকল শ্রেণি-পেশার মানুষের সুখ-দুঃখের সাথী ছিলেন।

বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের সিনিয়ির সহ-সভাপতি মাওলানা মুফতি আব্দুল মান্নান, জেলা ফতোয়া বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুর রহমান এজাজী, দড়াটানা মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস, বারান্দিপাড়া মাদরাসার শিক্ষক মুফতি শামসুর রহমান প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন, দড়াটানা জামে মসজিদে খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী।

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তরিকুল ইসলামের কনিষ্ঠপুত্র বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, সিভিল সার্জন মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন সাফায়াত, আরএমও আহসান কবীর বাপ্পি, যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদ, তরিকুল ইসলামের বড়পুত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা আইনজীবীব সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম, মোহম্মদ ইসহক, তৃণমূল জাগপার কেন্দ্রীয় সভাপতি নিজামউদ্দিন অমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক নুর ইসলাম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক আহসান কবীর, এসএম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, বিশিষ্ট লেখক ও গবেষক বেনজীন খান, দৈনিক সুবর্ণভূমির প্রকাশক ও সম্পাদক এজাজ উদ্দিন টিপু, দৈনিক কল্যাণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এহসান উদ-দৌলা-মিথুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদত খান, মুফতি নাসিরুল্লাহ, নাসিব যশোরের সভাপতি সাকির আলী, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, নতুনহাট পাবলিক কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রাশেদ খান, জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি জাহিদুর রহমান গোলদার প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)