স্টাফ রিপোর্টার
, যশোর
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও দরিদ্রভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে যশোর শহরের জামিয়া এজাজিয়া দারুল উলুম রেলস্টেশন মাদরাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং সিনিয়র সহসভাপতি আবু তালেব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুর রহমান সাগর, যুগ্ম আহ্বায়ক শামীম আখতার, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বিপ্লব গাজী এবং সদর উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুদুর রহমান মাসুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন এবং দেশ ও দলের প্রতি তার অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়।