যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০১:৪১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৩:৪৫ পিএম
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

দেশকে অস্থিতিশীল করা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে শহরের মণিহার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

মিছিল শেষে মনিহার মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। এসব অপতৎপরতা রুখে দিতে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে।

বক্তারা আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা সব সময় সোচ্চার থাকবেন। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান, নগর ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, যুগ্ম আহ্বায়ক মারুফ, সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজান চৌধুরী, বর্তমান সভাপতি সোহানুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন তদ্রুপসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)