যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে বিএনপিনেতা আবু বক্কারের মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৪:২০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৪:৫৩ পিএম
কেশবপুরে বিএনপিনেতা আবু বক্কারের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবু বক্কার আবুর অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা তিনটায় উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে মজিদপুর গ্রামে প্রয়াত এই নেতার কবর জিয়ারত করেন দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা। পরে বিকেলে দলীয় কার্যালয়ে তার কর্মময় জীবনের ওপর আলোচনা শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম।

দিনের কর্মসূচিতে যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি সাবেরুল ইসলাম সাবু, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবদুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস, হুমায়ুন কবির সুমন এবং মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ উপস্থিত ছিলেন।

এ ছাড়া পৌর বিএনপির সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, ইউপি চেয়ারম্যান আলা উদ্দীন আলা, বিএনপি নেতা আবদুল খালেক, আলমগীর সিদ্দিকী, সাবেক কাউন্সিলর কুতুব উদ্দীন বিশ্বাস, যুবদল নেতা আবদুল গফুর, মেহেদী হাসান হিমেল ও ছাত্রদল নেতা আজিজুর রহমান আজিজসহ স্থানীয় নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)