যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় বিএনপির বিক্ষোভ পথসভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৮:২৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৮:৩৫ পিএম
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ পথসভা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে খুলনার পাইকগাছায়  বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম ইমদাদুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ।

এ ছাড়া সভায় বিএনপি নেতা আবুল হোসেন, তুষারকান্তি মণ্ডল, সাজ্জাদ হোসেন মানিক ও আনারুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বক্তারা দেশের চলমান পরিস্থিতিতে যেকোনো ধরনের নাশকতা ও অরাজকতা প্রতিরোধে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানান।

পথসভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পাইকগাছা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)