যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ধৈর্যের সীমা অতিক্রম করলে কঠোর ব্যবস্থা: হুঁশিয়ারি রিজভীর

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৭:৪৯ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ১০:৫৪ পিএম
ধৈর্যের সীমা অতিক্রম করলে কঠোর ব্যবস্থা: হুঁশিয়ারি রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।’

তিনি অভিযোগ করেন, পরাজিত শক্তি নাশকতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তবে এ বিষয়ে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকারের আমলে আগের মতো গুম, খুন কিংবা ক্রসফায়ারের সংস্কৃতি নেই। মানুষ এখন নির্বিঘ্নে চলাফেরার পরিবেশ পাচ্ছে।

শিক্ষার্থীদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক ধারায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেওয়া সরকার জনগণের কাছে জবাবদিহির ভিত্তিতে কাজ করছে।

সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্মার্ট হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিও এগিয়ে নেওয়া হচ্ছে।

জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেসব আপত্তি বা নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো নিষ্পত্তিতে সংসদে বিরোধী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশের সাম্প্রতিক সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় দলীয় নেতাকর্মী হত্যার পাশাপাশি গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হচ্ছে।

এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে। ধৈর্যের সীমা অতিক্রম করলে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

প্রধান বক্তা ছিলেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

বিশেষ বক্তা ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)