যশোর, বাংলাদেশ || রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভবদহ পরিদর্শনে চার মন্ত্রী-প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

, ভবদহ থেকে ফিরে

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৮:১১ পিএম
ভবদহ পরিদর্শনে চার মন্ত্রী-প্রতিমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ভবদহের জলাবদ্ধতা দূর করেই এখান থেকে আপনাদের উদ্ধার করতে চাই এবং উদ্ধার করবো ইনশাল্লাহ।
তিনি বলেন, ‘সরকারের দুই মাসের মাথায় আমরা পদ্মা ব্যারেজ হাতে নিয়েছি। যেটা সরকারের মেগা প্রজেক্ট। এটা করতে প্রায় সাত বছর সময় লাগবে।’

শনিবার বিকেলে জলাবদ্ধ ভবদহ এলাকা পরিদর্শনে এসে ভবদহ মহাবিদ্যালয়ের মাঠে এক সভায় তিনি এসব কথা বলেন। এ সময় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বক্তব্য রাখেন।

বিকেল সোয়া তিনটায় তিন মন্ত্রী এবং এক প্রতিমন্ত্রী সড়ক পথে যশোর থেকে অভয়নগর উপজেলার ভবানীপুর এলাকায় শ্রীনদীর ওপর নির্মিত ভবদহ ২১-ভেন্ট স্লুইসগেটের ওপর আসেন। স্লুইসগেট এলাকা পরিদর্শন শেষে বিকেলে ভবদহ মহাবিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় বক্তব্য রাখেন তারা। সভায় মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণিও বক্তব্য দেন।

স্বল্প মেয়াদী পরিকল্পনা তুলে ধরে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘ভৈরব নদ এবং মুক্তেশ্বরী নদীর মাঝখানে আমরা আমডাঙ্গা খাল খনন করবো। আমাদের ৮১ কিলোমিটার নদী খননের কাজ চলছে। এই কাজটি আগামী জুন মাসে শেষ হবে বলে আশা করছি। এর পাশাপাশি ৯০ কিলোমিটার খাল খনন করা হবে। এটা অভ্যন্তরীণ খাল। নদীর সঙ্গে খাল এবং খালের সঙ্গে নদীর সম্পর্ক রয়েছে। এই ৯০ কিলোমিটার খাল খননের জন্য আমরা ইতিমধ্যে অনুমোদন দিয়েছি। এটাকে আমরা একদম বঙ্গোপসাগরে নিয়ে যাবো। বঙ্গোপসাগরে নিতে হলে এখান থেকে যে নদীটা শিবসা পর্যন্ত আছে, প্রায় ৫০ থেকে ৫৫ কিলোমিটার এটা খনন করে দেবো।’

ভবদহ মহাবিদ্যালয়ের মাঠের সভায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘‘প্রধানমন্ত্রী এই আট মাসে বেশ কয়েকবার টেলিফোন করে জানতে চেয়েছেন, ‘ভবদহের কী হইলো?’ তিনি বলেছেন, ‘সবাই মিলে যান।’’

মন্ত্রী বলেন, ‘ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ভবদহের এই সমস্যার স্থায়ীভাবে সমাধান করার জন্য বাংলাদেশ সরকার এগিয়ে যাচ্ছে। স্থায়ীভাবে সমাধান করতে হলে একটা দীর্ঘ সময় লাগবে। হয়তোবা সাত বছর লাগতে পারে, আট বছর লাগতে পারে। এখন আটবছর কি পানিতে ডুববেন? কিছু একটা ব্যবস্থা করলে জায়গাজমিগুলি চাষ হয়, মাছও চাষ হয়। এই ভবদহ সমস্যার স্থায়ী সামাধান হবে এই সরকারের সময়ে।’

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘চীনের দুঃখ হলো হোয়াংহো। যশোরের দুঃখ হলো ভবদহ। আমরা এর থেকে মুক্তি চাই, পরিত্রাণ চাই। আপনাদের পাশে আছি, ছিলাম, থাকবো।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আপনারা ভবদহ উপদ্রুত এলাকার মানুষ। দশকের পর দশক জলাবদ্ধতায় আপনারা কষ্ট পান। এই জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার জন্য অনেক সরকারই উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু দিন শেষে খুব বেশি আপনাদের অবস্থার পরিবর্তন হয়নি।’

তিনি বলেন, ‘এই অঞ্চলের সমস্যা কী এটি আমাদের মন্ত্রীরা জানেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জানেন। আপনাদের চাওয়াকে বিবেচনায় নিয়ে বিএনপির এই সরকার সকল পরিকল্পনা প্রণয়ন করবে। আপনারা আস্থা রাখতে পারেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘কোনো দেশবিরোধী চক্র যেন বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত না করতে পারে সেজন্য একতাবদ্ধ থাকবেন। আমরা যদি একতাবদ্ধ থাকি বাংলাদেশের উন্নয়ন কেউ রোধ করতে পারবে না। আমরা যদি একতাবদ্ধ থাকি ইনশাল্লাহ তারেক রহমান এই অঞ্চলের মানুষকে জলাবদ্ধতার অভিশাপ থেকে আল্লাহর রহমতে মুক্তি দেবেন।’

এর আগে শনিবার সকাল ১০টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ 'অমিত্রাক্ষর'-এ বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সভায় অতিথি হিসেবে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও অংশীজনরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)