যশোর, বাংলাদেশ || রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হাসিনাকে দেশে ফেরানোর ক্ষমতা কারও নেই: হাবিব

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৯:১৫ পিএম
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ১০:০৯ পিএম
হাসিনাকে দেশে ফেরানোর ক্ষমতা কারও নেই: হাবিব

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদ এবং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকানোর দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘পৃথিবীর এমন কোনো শক্তি নেই, যারা শেখ হাসিনাকে আর দেশে ফেরাতে পারবে।’

তিনি আরও বলেন, ‘ভোমরা বন্দর দিয়ে শেখ হাসিনার দেশে আসার কোনো সুযোগ নেই। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাকে প্রতিহত করা হবে।’

জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রাহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হাবিবুল ইসলাম হাবিব আওয়ামী লীগের উদ্দেশে বলেন, ‘সরকার ফেলে দেওয়ার দিবাস্বপ্ন দেখবেন না। সাতক্ষীরা সীমান্তে কিছু ঘটানোর চেষ্টা হলে শুধু প্রতিহত নয়, কঠোরভাবে দমন করা হবে।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি ও মনিরুজ্জামান।

সৈয়দ ইফতেখার আলী বলেন, খুনের পিপাসা তাদের গ্রাস করেছে। বাংলার মানুষ কোনোভাবেই তাদের আর গ্রহণ করবে না।

আব্দুর রউফ বলেন, ‘সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে। তবে তিনি ওইভাবে আসবেন না, আসবেন সীমান্ত দিয়ে। সাতক্ষীরা দেশের ৬৪ জেলার মধ্যে ব্যতিক্রম। এই সীমান্ত দিয়ে তাকে ফেরত আসতে দেওয়া হবে না।’

আবু জাহিদ ডাবলু বলেন, ‘বাংলাদেশের প্রতিটি সীমান্তে ছাত্র-জনতা নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তুলেছে। কোনোভাবেই পতিত শেখ হাসিনাকে সীমান্ত দিয়ে দেশে ঢুকতে দেওয়া হবে না।’

তারিকুল হাসান বলেন, ‘ইতিহাস সাক্ষ্য দেয়, যে সরকারপ্রধান দেশ থেকে পালিয়ে যান, তিনি আর কখনো ফিরে আসেন না। শেখ হাসিনার ফিরে আসার সব অপচেষ্টা রুখে দেওয়া হবে।’

তাজকিন আহমেদ চিশতি ভারত ও দেশটির জনগণের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশে থাকার অধিকার আওয়ামী লীগের নেই। তাদের প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

মনিরুজ্জামান বলেন, ‘১৪শ মানুষের রক্তের বিনিময়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ঠাঁই বাংলার মাটিতে হবে না। সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের প্রতিহত করা হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল আলম বাবু, বিএনপি নেতা আয়ুব হোসেন মুকুল, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, পৌর বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম, সাবেক সদস্যসচিব আতাউর রহমান, জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল ও সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো, সদস্যসচিব শরিফুজ্জামান সজীব, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক মীর্জা অর্ঘ্য এবং মৎস্যজীবী দলের নেতা বাবলু।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)