যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে বাঘারপাড়া যুবদলের সভা

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ১১:০৬ এ এম
প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে বাঘারপাড়া যুবদলের সভা

বিএনপির চেয়ারম্যান ও প্রাধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা ও বর্ণাঢ্য প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহমেদের সভাপতিত্বে রোববার সন্ধ্যায় বাঘারপাড়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ আসন্ন কর্মসূচিকে সফল করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে একটি প্রচার মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম আরিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জনাব কামরুজ্জামান বিদ্যুৎ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সদস্য সচিব বাবুল হোসেন, সাবেক আহ্বায়ক সেলিম রেজা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহীনুর রহমান এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেফতা উদ্দিন শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)