যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কৃষি খাতে ‘বিদেশি হস্তক্ষেপ’ ও ‘অসম চুক্তির’ প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ১২:২৯ পিএম
আপডেট : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ০২:২৩ পিএম
কৃষি খাতে ‘বিদেশি হস্তক্ষেপ’ ও ‘অসম চুক্তির’ প্রতিবাদে বিক্ষোভ

কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কৃষি সংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় কৃষক খেতমজুর সমিতি, যশোর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। স্মারকলিপিতে কৃষক নেতারা অভিযোগ করেন, সাম্প্রতিক আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির ফলে বিপুল পরিমাণ গম ও সয়াবিন আমদানির বাধ্যবাধকতা দেশীয় কৃষি খাতকে দীর্ঘমেয়াদে হুমকির মুখে ফেলবে এবং কৃষকদের অসম প্রতিযোগিতার দিকে ঠেলে দেবে।

এতে খাদ্য নিরাপত্তা ও কৃষি স্বনির্ভরতা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা প্রকাশ করেন তারা। এছাড়া সরকারের নির্ধারিত ধানের মূল্য উৎপাদন খরচের তুলনায় অপর্যাপ্ত দাবি করে তারা জানান, সরকারি ক্রয়কেন্দ্রের দূরত্ব ও অব্যবস্থাপনার কারণে কৃষকরা বাধ্য হয়ে মিল মালিকদের কাছে কম দামে ধান বিক্রি করছেন।

সংগঠনটির পক্ষ থেকে চালের বদলে সরাসরি ধান ক্রয়ের ওপর গুরুত্ব দিয়ে প্রতিটি ইউনিয়নে সরকারি ক্রয়কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং খেতমজুরদের কর্মসংস্থান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সারা বছর রেশনিং ব্যবস্থা চালুর দাবি তোলা হয়।

এছাড়া যশোর অঞ্চলের সবজি ও ফল চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিতে কোল্ড স্টোরেজ নির্মাণ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ এবং ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের আহ্বান জানানো হয়।

তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, উৎপাদন খরচের অন্তত দেড় গুণ মূল্য নির্ধারণ, কৃষি উপকরণে সরাসরি ভর্তুকি প্রদান এবং বিতর্কিত আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি বাতিল।

কৃষক নেতারা আশা প্রকাশ করেন, কৃষকদের জীবিকা সুরক্ষায় সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)