যশোর, বাংলাদেশ || শনিবার, ১১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কৃষি কর্মকর্তাকে হুমকি, মাগুরায় যুবদল সদস্য সচিব বহিষ্কার

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১১ জুলাই,২০২৬, ০৮:৪৭ পিএম
আপডেট : শনিবার, ১১ জুলাই,২০২৬, ০৯:০৮ পিএম
কৃষি কর্মকর্তাকে হুমকি, মাগুরায় যুবদল সদস্য সচিব বহিষ্কার

জাতীয়তাবাদী যুবদল মাগুরার শালিখা উপজেলা শাখার সদস্য সচিব মুন্সী নয়নউজ্জামান নয়নকে প্রাথমকি সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার (১১ জুলাই) দুপুরে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেশিশক্তি প্রদর্শনপূর্বক শালিখার এক কৃষি কর্মকর্তাকে হুমকি দেওয়ার সুষ্পষ্ট প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহম্মদ নূরুল ইসলাম এমপি এ সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, জাতীয়তাবাদী যুবদল শালিখা উপজেলা শাখা ও স্থানীয় কৃষি বিভাগের একটি সূত্র থেকে জানা যায়, আড়পাড়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ কুমার রায়কে যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নউজ্জামান নয়ন কৃষি প্রণোদনার জন্য ২শ’ জনের তালিকা দেন।

যার মধ্যে ১৫০ জন কৃষি প্রণোদনা পান। বাকি ৫০ জন কেন পাননি সেই বিষয়ে কথা বলার এক পর্যায়ে কিছুদিন আগে নয়ন আড়পাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা ওই উপ-সহকারী কৃষি কমকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি দেন। শুক্রবার (১০ জুলাই) এই হুমকির অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে তাৎক্ষণিক তদন্তের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। হুমকি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি কর্মকর্তা পলাশ রায়।

এ বিষয়ে নয়নুজ্জামান নয়ন বলেন, এটি তার রাজনৈতিক প্রতিপক্ষদের ষড়যন্ত্র। তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে সম্ভবত এআই এর মাধ্যমে তার সাথে ওই কৃষি কর্মকর্তার কথপোকথনের একটি অডিও বার্তা তৈরি করে ফেসবুকে দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)