ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
শনিবার যশোরের ঝিকরগাছায় জামায়াতের রুকন সম্মেলন হয়েছে।
সকালে উপজেলার লাউজানী আল-হেলাল কমপ্লেক্সে এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রছুল এমপি।
মুহাম্মদ নজরুল ইসলাম খাঁনের সঞ্চালনায় সম্মেলনে বক্তৃতা করেন অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, গোলাম মস্তোফা, অধ্যাপক মিজানুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ।
বক্তৃতাকালে অধ্যাপক গোলাম রছুল বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত দলীয় মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।