যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না: সংস্কৃতিমন্ত্রী

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০২:০৯ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৩:১০ পিএম
জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না: সংস্কৃতিমন্ত্রী

জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে অপরাধী যে-ই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া বা ক্ষমা করা হবে না।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মাগুরার মহম্মদপুরে 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবু আহসান, জুলাই আন্দোলনের যোদ্ধা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)