যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত সাড়ে তিন হাজার কেজি আম ধ্বংস

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল,২০২৬, ১২:৩৮ এ এম
কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত সাড়ে তিন হাজার কেজি আম ধ্বংস

সাতক্ষীরার কালিগঞ্জে রাসায়নিক দিয়ে পাকিয়ে ঢাকায় পাঠানোর প্রাক্কালে ১৬৮ ক্যারেট ভর্তি তিন হাজার ৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ করে তা বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সাথে অপরিপক্ক ও রাসায়নিক মিশ্রিত আম পরিবহনের দায়ে পিকআপ চালক মো. শাহিন হোসেনকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় পিকআপ ভর্তি এসব আম জব্দ করা হয়।

বিজিবির সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঢাকার উদ্দেশে রওনা হওয়া একটি পিকআপ ভ্যান থেকে তিন হাজার ৩৬০ কেজি অপরিপক্ক ও রাসায়নিক মিশ্রিত আম জব্দ করে শুইলপুর বিজিবি ক্যাম্প-সংলগ্ন বেড়িবাঁধ সড়কে ট্রাকের চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)