যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঈদ-এ-গ্বাদীর দিবসে যশোরে আলোচনাসভা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৫ জুন,২০২৬, ০৭:৫৩ পিএম
আপডেট : শুক্রবার, ৫ জুন,২০২৬, ১০:০১ পিএম
ঈদ-এ-গ্বাদীর দিবসে যশোরে আলোচনাসভা

ঈদ-এ-গ্বাদীর দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা, সেমিনার ও সমাজসেবামূলক কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে ইনকিলাব-এ-মাহদী মিশন আয়োজিত ‘ঈদ এ গ্বাদীর’ শীর্ষক সেমিনারে দেশের বিভিন্ন অঞ্চলের আলেম-ওলামা, শিক্ষাবিদ ও সমাজসেবীরা অংশ নেন।

মিশনের পরিচালক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইরানের আল মুস্তফা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখার পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মাওলানা শাহাবুদ্দিন মাশায়েখী। তিনি ঈদ-এ-গ্বাদীর তাৎপর্য, ইসলামের ইতিহাসে এর গুরুত্ব এবং মানবকল্যাণে আহলে বাইতের আদর্শ অনুসরণের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম খলীল রাজাভী, আল মুস্তফা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখার শিক্ষা বিভাগের প্রধান মাওলানা আলী নেওয়াজ খান, সম্মিলিত ওলামা একরামের সভাপতি মাওলানা ইব্রাহীম ফাইজুল্লাহ, আল হাদী আল নজীব ফাউন্ডেশনের পরিচালক মাওলানা শামীম মির্জা, মোস্তফা খান ফিরোজ, দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়া কার্যকরী সমন্বয় পরিষদের সভাপতি এহতেশাম উল আলম প্রতীক, পেশ ইমাম মো. ইকবাল হুসাইন এবং উপদেষ্টা আতাহার হুসাইন।

বক্তারা বলেন, ঈদ-এ-গ্বাদীর কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি ন্যায়, মানবতা, নেতৃত্ব ও সামাজিক সম্প্রীতির শিক্ষা বহন করে। সমাজে শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সেমিনার শেষে সমাজকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে পাঁচজন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া দশজন দৃষ্টিপ্রতিবন্ধীর হাতে সাদা ছড়ি তুলে দেওয়া হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)