সুবর্ণভূমি ডেস্ক
বিশ্বব্যাপী শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ড. ইউনূসকে তুচ্ছ কটূক্তি বা গালিগালাজ করে তার সম্মানহানি করা অসম্ভব। সূর্যের দিকে ইট ছুড়ে মারলে সূর্যের আলো সামান্যতম আড়াল করা যায় না। ঠিক তেমনি এসব উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ তার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। যারা আক্রমণ করেছেন তাদেরকে ‘গাধার দল’ উল্লেখ করে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড.আসিফ নজরুল তার নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় লিখেছেন। সুবর্ণভূমির পাঠকদের জন্য লেখাটি তুলে ধরা হলো:
হুইলচেয়ারে একা একটা মানুষ। তাঁর সামনে হঠাৎ এসে চিৎকার করে ‘টেররিস্ট’, ‘ট্রেইটর’ বলে দিলেন, আর তাঁর মান-সম্মান চলে গেল! কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা!
ফ্যাসিস্ট খুনি শাসকের দোসর-অনুসারী এবং হৃদয়ে বাকশালধারী সুশীল বাবুরা, ভালো করে শোনেন। আপনারা সুদূরতম কল্পনাতেও বুঝতে পারবেন না, ড. ইউনূস কতটা শ্রদ্ধেয় মানুষ সারা পৃথিবীতে। তার কাজ কতোটা অনুকরণীয় হয়েছে সারা বিশ্বে। এমনকি আপনাদের প্রিয় ভারতেও! ভারতের দুই আইনসভার যৌথ অধিবেশন ডেকে কাকে সম্মানিত করা হয়েছিল, মনে আছে?
আপনাদের মালকিন বা প্রভুদের দৌড় রাষ্ট্রদূত পর্যন্ত। আর ড. ইউনূসের জন্য হৃদয় উন্মুক্ত নেলসন ম্যান্ডেলা থেকে বিল গেটসের! আমি নিজে শক্তিশালী রাষ্ট্রপতি, রাজা-রানি আর করপোরেট দুনিয়ার শীর্ষ ব্যক্তিদের দেখেছি তাঁর সান্নিধ্যে আপ্লুত হতে। তাকে তন্ময় হয়ে শুনতে।
আর আপনি, তুচ্ছ এক জীবন যাপন করা মানুষ, ড. ইউনূসকে সন্ত্রাসী বলে একটা হাঁক দিলেন, মিথ্যে গালাগালি করলেন—এতে তাঁর কী ক্ষতি হবে? সূর্যের দিকে ইট ছুড়ে মারলে কী হয়? কতটা আলো আড়াল হয় তাতে?
গাধার দল!