যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফুটবল বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি- স্পোর্টস ও সময় টিভি

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ৫ জুন,২০২৬, ০৭:৪৪ পিএম
আপডেট : শুক্রবার, ৫ জুন,২০২৬, ০৯:৫৬ পিএম
ফুটবল বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি- স্পোর্টস ও সময় টিভি

বিশ্বকাপ ফুটবল বাংলাদেশের কোন কোন টেলিভিশন চ্যানেলে দেখা যাবে তা আপাতত চুড়ান্ত হয়েছে। তিনটি টিভি চ্যানেলে বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের ১০৪ ম্যাচের সবগুলো দেখা যাবে বলে নিশ্চিত হওয়া গেছে। এই টিভি চ্যানেলগুলো হলো বাংলাদেশ টেলিভিশন, টি- স্পোর্টস ও সময় টিভি। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ফিফার কাছ থেকে পুরো বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচারের স্বত্ব কিনেছে। বাকি দুটি বেসরকারি টিভির কাছে সেই স্বত্ব সাব-লাইসেন্স হিসেবে দিয়েছে বিটিভি। ফলে এ নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে।

এই ধরনের আর্ন্তজাতিক মানের খেলা সম্প্রচারের জন্য যে কারিগরী ও প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন সেটা এই মূর্হুতে সময় টিভির আছে কিনা সে নিশ্চয়তা এখনো মেলেনি। তবে সময় টিভি কর্তৃপক্ষ জানিয়েছেন বিশ্বকাপ শুরু হতে এখনো কয়েকদিন বাকি, এই সময়ের মধ্যে খেলা সম্প্রচারের জন্য যে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন সেটা তারা সমাধান করতে পারবেন।

এনক্রিপটেড চ্যানেল হলো এই খেলা সম্প্রচারের প্রাথমিক শর্ত। অর্থাৎ যে টিভি চ্যানেল এনক্রিপটেড নয়, তারা এই খেলা সম্প্রচারের উপযোগী হবে না। সময় টিভি ১১ জুনের আগে এই কারিগরী ও প্রযুক্তি সুবিধার পদ্ধতি অর্জন করতে পারলে টি-স্পোর্টসের সঙ্গে তারাও এবারের বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করতে পারবে।
বিটিভি থেকে এরই মধ্যে টি-স্পোর্টসকে বিশ্বকাপের খেলা সম্প্রচারের জন্য পার্টনার হিসেবে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে সময় টিভির ব্রডকাস্ট হেড সালাউদ্দিন সেলিম সাংবাদিকদের বলেন, ‘এই কারিগরি জটিলতা আমরা দিন কয়েকের মধ্যেই সমাধান করতে সক্ষম হবো।’

অনেক আলোচনা এবং সমঝোতা প্রক্রিয়া শেষে ফিফার কাছ থেকে বিটিভি বিশ্বকাপের সবগুলো ম্যাচ সম্প্রচারের জন্য টিভি রাইটেসের স্বত্ব কিনেছে প্রায় ৩.৫ মিলিয়ন ডলারে। বাংলাদেশি মুদ্রায় এই হিসেবটা দাঁড়ায় প্রায় ৪২ কোটি ৭০ লাখ টাকায়। অথচ শুরুতে এই স্বত্ব বিক্রিতে ফিফা এর প্রায় দ্বিগুণ মূল্য হাঁকিয়েছিল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)