যশোর, বাংলাদেশ || সোমবার, ১৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ব্রাজিলকে রুখে দিয়ে নকআউটের স্বপ্ন দেখছে মরক্কো

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৯:১৪ এ এম
ব্রাজিলকে রুখে দিয়ে নকআউটের স্বপ্ন দেখছে মরক্কো

বিশ্বকাপের প্রথম ম্যাচেই শক্তিশালী ব্রাজিলকে আটকে দিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে মরক্কো। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর সন্তুষ্টি প্রকাশ করেছেন মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি।

তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, শুধু একটি ম্যাচ নয়, পুরো গ্রুপ পর্বজুড়েই ধারাবাহিকতা বজায় রাখতে হবে দলকে। আফ্রিকান এই দলটির মূল লক্ষ্য এখন নকআউট পর্ব।

ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিলের বিপক্ষে অত্যন্ত গোছালো ও আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে মরক্কো। ম্যাচজুড়ে উত্তর আফ্রিকার দলটি শুধু সমানতালে লড়াই-ই করেনি, বরং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বেশ কয়েকবার চাপে ফেলতেও সক্ষম হয়েছে।

ম্যাচ শেষে ‘বিইন স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে মরক্কো অধিনায়ক আশরাফ হাকিমি বলেন, "ম্যাচটি মোটেও সহজ ছিল না। আমরা একটি শীর্ষ পর্যায়ের দলের বিপক্ষে খেলেছি, যারা এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। ম্যাচটি ড্র হয়েছে, তবে আমরা দুর্দান্ত ফুটবল খেলেছি।"

ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পাওয়া এই ফলকে ইতিবাচক হিসেবে দেখলেও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন পিএসজির এই তারকা ডিফেন্ডার। সামনে আরও উন্নতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, "প্রতিটি ম্যাচেই আমাদের পারফরম্যান্সের উন্নতি করতে হবে।

আমরা এখন পরবর্তী ম্যাচের দিকে মনোযোগ দেব। আমরা আজ ভালো খেলেছি, এই ধারা ধরে রেখেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।"

দলের ইতিবাচক দিকগুলো ধরে রাখার পাশাপাশি ভুলগুলো থেকেও শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে মরক্কো অধিনায়ক আরও বলেন, "নেতিবাচক বিষয়গুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে, তবে ইতিবাচক দিকগুলোও ভুলে গেলে চলবে না। এখনো আমাদের সামনে দুটি ম্যাচ বাকি আছে এবং নকআউটে যেতে হলে ওগুলোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।"

ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মরক্কোর মিডফিল্ডার সামির এল মোরাবেতও। ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলার অনুভূতিকে শৈশবের স্বপ্নপূরণ বলে উল্লেখ করেন তিনি।

এল মোরাবেত বলেন, "ম্যাচ শেষ হওয়ার পর এক অদ্ভুত ও দারুণ অনুভূতি হচ্ছে। ব্রাজিলের বিপক্ষে এটি অবশ্যই ভালো ফল। এখন আমরা পরবর্তী ম্যাচ নিয়েই ভাবছি।

আমরা জানি, আজ আরও গোল করতে পারতাম। কিন্তু এটি টুর্নামেন্টের অনেক ম্যাচের মধ্যে কেবল একটি। সামনে গোল করার আরও সুযোগ আসবে।"

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)