যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবলে শিরোপা জিতলো মাগুরা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০২:৩৯ পিএম
জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবলে শিরোপা জিতলো মাগুরা

জাতীয় চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে মাগুরা জেলা ফুটবল দল। সোমবার (২২ জুন) বিকেল ৩টায় ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে (কমলাপুর স্টেডিয়াম) অনুষ্ঠিত ফাইনালে জামালপুর জেলা ফুটবল দলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাগুরা।

মাঠের লড়াইয়ে নির্ধারিত সময়ের খেলা শেষে উভয় দলের কেউই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। দুই দলের চরম উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার পর ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে মাগুরা জেলা ফুটবল একাদশ।

খেলা শেষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ী মাগুরা দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। মাগুরা অনূর্ধ্ব-১৭ দলের এই অবিস্মরণীয় সাফল্যে অভিনন্দন জানিয়েছেন মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রুবায়েত হোসেন খান, ফুটবল কোচ ইউনুস আলী ও নুর ইসলাম, দলের ম্যানেজার জাহিদুল ইসলাম এবং মিজানুর রহমান।

এছাড়াও মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ জেলার বিভিন্ন ক্রীড়া, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মাগুরা জেলা ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

মাগুরা জেলা ফুটবল দলের এই ঐতিহাসিক সাফল্যে জেলাজুড়ে ব্যাপক আনন্দের আবহ বিরাজ করছে। বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ক্রীড়াপ্রেমীরা খুদে ফুটবলারদের এই দুর্দান্ত অর্জনে উষ্ণ সংবর্ধনা ও শুভেচ্ছা জানাচ্ছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)