যশোর, বাংলাদেশ || রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় নবান্ন উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৯:০১ পিএম
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৯:১০ পিএম
লোহাগড়ায় নবান্ন উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের বিদ্যাবিথী একাডেমি প্রাঙ্গণে নবান্ন উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় ‘নতুন ধানের ঘ্রাণে, বাংলার ঐতিহ্যের টানে’ স্লোগানকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইকবাল হাসান শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর, বিএনপি নেতা কাজী তরিকুল ইসলাম, লেখক ও গবেষক আল হেলাল, ইসলামী ব্যাংক হাসপাতাল, কাকরাইল শাখার ব্যবস্থাপক নাহিদ জামাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমততারা তুলি এবং শিক্ষক কৃষ্ণা রানী সাহা, শারমিন সুলতানা, নাবিলা নুপুর, জাকিয়া সুলতানা, শাহাজাহারুল আলম, রাজিয়া সুলতানা ও শামসুন্নাহার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস এম মুস্তাফিজুর রহমান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যথাযথ যত্ন নেওয়ার পাশাপাশি মানসিক বিকাশের সুযোগ তৈরি করতে হবে। অভিভাবকেরা সচেতন হলে শিশুদের ভবিষ্যৎ বিকাশ সহজ হবে। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শিশুকাল থেকেই তাদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, লোহাগড়া কৃষিপ্রধান এলাকা। এ অঞ্চলের কৃষকেরা এখন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। নতুন ধানের মৌ মৌ গন্ধে ঘরে ঘরে পালিত হচ্ছে নবান্ন উৎসব। কৃষকেরা মেতে উঠেছেন আনন্দ-উৎসবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)