যশোর, বাংলাদেশ || রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় লোকগানে নবান্ন উৎসব, বাউল শিল্পীদের মিলনমেলা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৯:৩৮ পিএম
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ১০:১২ পিএম
মাগুরায় লোকগানে নবান্ন উৎসব, বাউল শিল্পীদের মিলনমেলা

‘লোকগানে নবান্ন উৎসব’ শিরোনামে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে বাউল শিল্পীদের মিলনমেলা ও লোকসংগীতের আসর।

মাগুরা লোক সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে শনিবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত শহরের সাতদোয়া লেংটা বাবার আশ্রমের বটতলা মঞ্চে এ আয়োজন করা হয়। এতে শত শত দর্শক লোকসংগীত উপভোগ করেন।

মাগুরা লোক সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি শুকুর আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন ইবনে বাবর।

উৎসব উদ্বোধন করেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নাট্যশিল্পী শফিকুল ইসলাম শফিক।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাউলশিল্পী ডলি পারভীন, হুমায়ুন, রাসেল, মৌন ও আফজাল সাঁই। আবৃত্তি পরিবেশন করেন নাহিদুর রহমান দুর্জয়, বিএম সুজন ও অ্যাডভোকেট বাণীব্রত কুণ্ডু।

লোকসংগীত ও আবৃত্তির পরিবেশনায় উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)