যশোর, বাংলাদেশ || শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর ইনস্টিটিউট নির্বাচনে সালেক-সেলিম প্যানেল ১৭ পদে জয়ী

গোলাম মোস্তফা

, যশোর

প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল,২০২৬, ১২:৩৪ এ এম
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল,২০২৬, ০৩:০৪ এ এম
যশোর ইনস্টিটিউট নির্বাচনে সালেক-সেলিম প্যানেল ১৭ পদে জয়ী

যশোর ইনস্টিটিউটের ত্রিবার্ষিক নির্বাচনে সংস্কার ও উন্নয়ন সমিতি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই প্যানেল থেকে ১৭ জন বিজয়ী হয়েছেন। অপরদিকে, পরিবর্তন ও উন্নয়ন পরিষদ থেকে বিজয়ী হয়েছেন তিন প্রার্থী।

শুক্রবার (২৪ এপ্রিল) নির্বাচনে ভোট গ্রহণের পর রাতে প্রাথমিক ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।

এদিন, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে সংস্কার ও উন্নয়ন সমিতি প্যানেল থেকে বিজয়ী ১৭ জন হলেন টিমলিডার এজেডএম সালেক (১১৫৩ ভোট) ও কবি কাসেদুজ্জামান সেলিম (১৪৮৮), সৈয়দ শাহাজান আলী খোকন (১১৩৩), শাহনেওয়াজ আনোয়ার লেনিন (১০৩৭), অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন (১১০১), অধ্যাপক ইবাদত আলী (১১৩৬), আলমগীর হোসেন বাবু (৯৮০), জিল্লুর রহমান মানিক (১০৯১), হাচিনুর রহমান (৯৭৯), মাহমুদ হাসান বুলু (১০৬৮), প্রফেসর শেখ জুলফিকার আলী মাসুম (১০৫৩), শাহাবুদ্দীন আহমেদ সাবু (৯৪৪), এসএম মুস্তাফিজুর রহমান কবীর (৯৯৫), সানোয়ার আলম খান দুলু (১১০৫), এমরান সাদিক (১০২৬), অ্যাডভোকেট আবুল কায়েস (৯৮২) এবং রায়হান সিদ্দিকী প্রবাল (১১৭১)।

অন্যদিকে, পরিবর্তন ও উন্নয়ন পরিষদের বিজয়ী তিন প্রার্থী হলেন আনিসুজ্জামান পিন্টু (১০০৬), নাসিরউদ্দীন মিঠু (১০৭০) এবং হাবিবুর রহমান রুবেল (৮৬৬)।

নির্বাচনে ৩০২৯ জনের মধ্যে ২০৭৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে প্যানেল ভোট হিসেবে সংস্কার ও উন্নয়ন সমিতি পেয়েছে ৩৩১ এবং পরিবর্তন ও উন্নয়ন পরিষদ পেয়েছে ১৪৪টি। পোল হওয়া ভোটের মধ্যে নষ্ট হয়েছে প্রায় ১০০টি।

সকাল ১০টায় যশোর ইনস্টিটিউটের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এক নম্বর কেন্দ্র বই ব্যাংক ভবনের নিচতলায় এক থেকে এক হাজার, দুই নম্বর কেন্দ্র ইস্যু বিভাগে ১০০১ থেকে দুই হাজার পর্যন্ত এবং তিন নম্বর কেন্দ্র আলমগীর সিদ্দিকী হলে ২০০১ থেকে ৩০২৯ পর্যন্ত সদস্যরা ভোট দিয়েছেন।

দুই প্যানেলের ৪০ জন ছাড়াও দু'জন প্যানেলবহির্ভূত প্রার্থী কেন্দ্রগুলোর সামনে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। নারী ও সিনিয়র সিটিজেনদের লাইনে দাঁড়াতে না হলেও বাকি ভোটারদের লাইনে দাঁড়াতে হয়েছে।

স্বজন, সমর্থক এবং স্বেচ্ছাসেবকরাও প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেন। উভয় প্যানেলের স্বেচ্ছাসেবকরা ভোটার এবং আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন ধরনের ফুল ও চকলেট, ঠান্ডা পানি উপহার দেন।

যশোর ইনস্টিটিউটের কর্মকর্তা জাহিদ হোসেনকে ভোটারদের সচেতন করার লক্ষ্যে মাইকে প্রচারণা চালাতে দেখা যায়। তিনি সুবর্ণভূমিকে বলেন, নির্বাচন পরিচালনা পরিষদের সিদ্ধান্তক্রমে ভোটারদের সচেতন করার লক্ষ্যে তিনি প্রচারণা চালান।

ভোট গ্রহণের ব্যাপারে এজেডএম সালেক, কাসেদুজ্জামান সেলিম, আনিসুজ্জামান পিন্টু ও তরিকুল ইসলাম সুবর্ণভূমিকে বলেন, সকল প্রকার নিয়ম-নীতি মেনেই ভোট গ্রহণ করা হয়। নির্বাচন পরিচালনা পরিষদের কার্যক্রমে তারা সন্তুষ্ট। ভোট সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

দীর্ঘদিন পর সদস্যরা ভোট দিতে পেরে খুশি বলে জানালেন যশোর ইনস্টিটিউটের সদস্য শিল্পী স্বপন। ফারুক আহমেদ নামে একজন সদস্য বলেন,

সকাল থেকেই সদস্যরা ভোট দিতে এসেছেন। যশোরের বাইরে অবস্থানরত অনেক সদস্য এসেছেন ভোট দিতে। তাদের উপস্থিতি ভোট উৎসবের মাত্রা বৃদ্ধি করেছে।

আলমগীর হোসেন নামে একজন সদস্য বলেন, ‘বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পায়। তবে দুপুরে প্রচণ্ড গরমে ভোটারদের উপস্থিতি কমলেও বিকেলে ফের বাড়ে।

গাজী শহিদুল ইসলাম নামে একজন ভোটার বলেন, আগের যেকোনো সময়ের তুলনায় এবার ভোট বেশি কাস্ট হয়েছে।

নির্বাচনে ভোটগ্রহণের জন্যে তিনটি কেন্দ্রে ১২ জন পোলিং এজেন্ট, তিনজন প্রিজাইন্ডিং অফিসার এবং ১২ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেন। বিরতি ছাড়াই বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি, ডা. মোসলেহউদ্দিন ফরিদ এমপি, গোলাম রছুল এমপি, অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি, যশোর-৩ আসনে বিজিত প্রার্থী আব্দুল কাদের ভোট প্রদান করেন।

দায়িত্বপ্রাপ্তদের সূত্রে জানা গেছে, বিকেল ৫টার পর ব্যালেট পেপার শর্টিংয়ের কাজ শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোটগণনা শুরু হয়। এবারের নির্বাচনে ৩০২৯ জনের মধ্যে এক নম্বর কেন্দ্রে ৫২৮, দুই নম্বর কেন্দ্রে ৭৫১ এবং তিন নম্বর কেন্দ্রে ৭৯৮ জন ভোট দিয়েছেন। এর মধ্যে নষ্ট হয়েছে প্রায় একশ’টি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)