যশোর, বাংলাদেশ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ছাপাখানা মালিকদের সাথে এসপির মতবিনিময়

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৬ জুলাই,২০২৬, ০৮:০০ পিএম
যশোরে ছাপাখানা মালিকদের সাথে এসপির মতবিনিময়

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম যশোরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া ও গুজবের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সমাজকে অপরাধমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম ও ছাপাখানা মালিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় নিজস্ব কার্যালয়ে পুলিশ সুপার এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান।

তিনি বলেন, নিষিদ্ধ কোন সংগঠনের কার্যক্রম সংক্রান্ত কোন প্রচার প্রচারণার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের যেন ক্ষতি না হয় সে বিষয়েও সজাগ থাকতে হবে।

সভার শুরুতে পুলিশ সুপার ছাপাখানা মালিকদের সঙ্গে পরিচিত হন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত শোনেন। পরে তিনি বলেন, সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে প্রেস একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া, অপপ্রচার, গুজব ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল আহসান হাবীব, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)