যশোর, বাংলাদেশ || সোমবার, ১০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটকের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৮:৫১ পিএম
আপডেট : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০১:৪৩ এ এম
ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটকের দাবি

এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল কাদের (৫৯) নামে এক ব্যক্তিকে আটকের দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর ক সার্কেলের সদস্যরা।

রোববার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে শার্শা জিবলীতলা আইসি ক্যাম্প মোড় সংলগ্ন আর কে স্টোরের পশ্চিম পাশের রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল কাদের বেনাপোল পোর্ট থানার বুজতলা গ্রামের পূর্বপাড়ার মৃত ইমান আলী মন্ডলের ছেলে। তিনি একজন মাদক ব্যবসায়ী বলে পুলিশ দাবি করেছে।

রোববার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শার্শার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের অবস্থান নেন। সে সময় একটি থ্রি-হুইলার থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হয়। এসময় তল্লাশিকালে আব্দুল কাদেরের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে আব্দুল কাদেরের বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা করেছেন। আটক আব্দুল কাদেরকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)