যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাংনীতে ‘জয় বাংলা’ লেখা ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ১১:০৮ এ এম
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০২:৫০ পিএম
গাংনীতে ‘জয় বাংলা’ লেখা ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে লাল টেপে মোড়ানো ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

পৃথক দুটি স্থান থেকে উদ্ধার করা এসব বস্তুর মধ্যে তিনটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকায় প্রথম তিনটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা মো. হযরত আলীর বাড়ির মার্কেটের সামনে বস্তুগুলো রাখা হয়েছিল। খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। এ সময় তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

অন্যদিকে, একই ইউনিয়নের বোলতলা বাজারের কাছে একটি সেতুর ওপর থেকে আরও তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা সেগুলো সেখানে রেখে যায়। খবর পেয়ে সকাল আনুমানিক ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে। এ সময় বিজিবি সদস্যরাও উপস্থিত ছিলেন। উদ্ধার করা তিনটি বস্তুর মধ্যে দুটিতে ‘জয় বাংলা’ লেখা।

পৃথক দুটি স্থান থেকে একই ধরনের বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে রেখে থানায় নেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)