যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ২১৭ পিস ইয়াবাসহ আটক ৭, ছয়জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ১১:২৪ এ এম
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০২:৫৮ পিএম
যশোরে ২১৭ পিস ইয়াবাসহ আটক ৭, ছয়জনের কারাদণ্ড

যশোরে মাদকবিরোধী পৃথক অভিযানে ২১৭ পিস ইয়াবাসহ সাতজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের মধ্যে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর একজনের বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার (১৭ নভেম্বর) দিনভর যশোরের কোতোয়ালি ও মণিরামপুর থানা এলাকায় এসব অভিযান চালানো হয়।

সন্ধ্যা ৭টার দিকে মণিরামপুর উপজেলার মাহাতাবনগর গ্রামের চার রাস্তার মোড়ে অভিযান চালিয়ে উজ্জ্বল বিশ্বাস (৪২) নামের এক ব্যক্তিকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা করেছেন।

এ ছাড়া যশোর শহরের ষষ্ঠীতলাপাড়া ও মুজিব সড়ক এলাকা থেকে আরও ছয়জনকে ইয়াবাসহ আটক করা হয়। তাদের মধ্যে নূর মোহাম্মদ (১৯) ১২ পিস ইয়াবাসহ আটক হন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল কুমার জাজোদিয়া তাকে ২০০ টাকা জরিমানা ও ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কাজী সাদ্দাম হোসেন (৩৪) নামে একজনকে ১১ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

একই এলাকা থেকে ১১ পিস ইয়াবাসহ আটক ইদ্রিস আলীকে (৪৫) ৭০০ টাকা জরিমানা ও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মীম বিনতে মুস্তাফিজ।

চৌধুরী সায়েম রেজা (২৩) নামে একজনকে এক পিস ইয়াবাসহ আটক করা হয়। তাকে ৫০ টাকা জরিমানা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন। একই ম্যাজিস্ট্রেট ২০ পিস ইয়াবাসহ আটক আশরাফুল আলম রনিকে (২৬) ৫০০ টাকা জরিমানা ও ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ ছাড়া সোহেল মিয়া (৪৫) নামের একজনকে ১২ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাকে দুই হাজার টাকা জরিমানা ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওমীদ হাসান।

সাজাপ্রাপ্ত ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)